যশোর ও নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮০ জনকে আটক করা হয়েছে।
যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত যশোরে অভিযান চালিয়ে পুলিশ মোট ৫২ জনকে গ্রেপ্তার করেছে। যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে।
এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রন কক্ষ সূত্রে জানাগেছে, জেলায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ১১ জন, লোহাগড়া থানা ১০ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।