আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে যশোরে ও নড়াইলে ৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যশোরে অভিযান চালিয়ে পুলিশ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে।
এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নড়াইল সদর থানায় ৪ জন, লোহাগড়া থানা ৮, কালিয়া থানায় ৪ এবং নড়াগাতী থানা পুলিশ ৫ জন।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।