নাশকতাসহ বিভিন্ন মামলায় পুলিশের বিশেষ অভিযানে যশোর, নড়াইল ও দিনাজপুরে শতাধিক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যশোরের ৮টি থানায় রাতভর অভিযান চালিয়ে পুলিশ মোট ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নাশকতাসৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে।
এদিকে, নড়াইলের চারটি থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
এছাড়া দিনাজপুরে গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: