অপরাধ

তারানার সই জাল করে অর্থ নেয়ার অভিযোগে মামলা

তারানা হালিম
তারানা হালিম

নিজের নাম, পদবি ও সই জাল করে অর্থ আদায়ের অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তরুণ সরকার রানার বিরুদ্ধে মামলা করেছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার রাজধানীর শাহবাগ থানায় প্রতিমন্ত্রী স্বাক্ষরিত এজাহারের কপি জমা দেন তার সহকারী একান্ত সচিব জয়দেব নন্দী।

এজাহারে বলা হয়েছে, তরুণ সরকার রানা প্রতিমন্ত্রীর নাম, পদবি ও সই জাল করে ২০১৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন ও স্পন্সরের অর্থ আদায়ে লিপ্ত হন যা প্রতিমন্ত্রীর নীতি ও আদর্শ পরিপন্থি।

এক্ষেত্রে তরুণ সরকার রানার বিরুদ্ধে সংগঠনের প্যাড ব্যবহারেরও অভিযোগ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম।

এতে আরো বলা হয়, গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে সড়কদ্বীপ সজ্জিতকরণে সহযোগিতা চেয়ে গত বছরের ২০ ডিসেম্বর জোটের প্যাডে প্রতিমন্ত্রীর সই জাল করে টেলিটকের কাছে চিঠি পাঠানো হয়। একইভাবে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের জন্যও অর্থ চেয়ে চিঠি পাঠানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ