নাশকতার প্রতিরোধে যশোর-নড়াইলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে মঙ্গলবার পর্যন্ত ৮৮ জন গ্রেপ্তার করা হয়েছে।
যশোরের সহকারি পুলিশ সুপার শাফিন মাহমুদ জানিয়েছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নাশকতার আশঙ্কায় যশোরের বিভিন্ন থানায় অভিযান চালায় পুলিশ। এসময় ৫৮ জনকে গ্রেপ্তার করে তারা। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানিয়েছেন, পুলিশের রাতভর অভিযানে নড়াইলে বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: