অপরাধ

মুসা বিন শমসেরকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুদকে মুসা
দুদকে মুসা

সুইস ব্যাংকে আটকে পড়া ৫১ হাজার কোটি টাকা দেশ ফিরিয়ে আনাসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগে বাংলাদেশের ‘বিজনেস মোগল’ নামে পরিচিত ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে দুদকের তলবে সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে উপস্থিত হন মুসা বিন শমসের। পরে ১১টার দিকে মুসার জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাকে জেরা করছেন।

এদিকে, মুসাকে দুদকে হাজির হতে গত ৪ ডিসেম্বর গুলশানের বাসা ও বনানীর ব্যবসায়িক কার্যালয়ে নোটিশ পাঠান সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা মীর জয়নুল আবেদিন শিবলী।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩ নভেম্বর দুদকের নিয়মিত বৈঠকে মুসা বিন শমসেরের সম্পদ অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। ওই বৈঠকেই দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।

চলতি বছরের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি ম্যাগাজিনে মুসা বিন শমসেরকে নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নেয়া হয়।

ওই ম্যাগাজিনে এ ব্যবসায়ীর জবানিতে তার জীবনযাত্রা, আর্থিক সামর্থ ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়। ম্যাগাজিনে তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় সাত বিলিয়ন ডলার (৫৩ হাজার ৯০০ কোটি টাকা প্রায়)।

প্রতিবেদনে মুসা বিন শমসেরের আয়, আয়ের উৎস, জীবনযাপনের কথা যেভাবে প্রকাশিত হয়েছে, তা দুদকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তাই এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ, মুসা বিন শমসের বাংলাদেশের ‘বিজনেস মোগল’ নামে পরিচিত। তাকে বলা হয় ‘প্রিন্স মুসা’। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বর্তমানে তিনিই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ