অপরাধ

বর্ষবরণে নারী লাঞ্ছনার ঘটনায় গ্রেপ্তার ১

বর্ষবরণ উৎসবে নারী লাঞ্ছনা
বর্ষবরণ উৎসবে নারী লাঞ্ছনা

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণ উৎসবে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কামাল নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার হাজি দেওয়ান প্রথম লেনে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তা পুলিশে উপপরিদর্শক (এসআই) দীপক কুমার বলেন, কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দিনের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উৎসব চলাকালে নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে ঘটনার পর শাহবাগ থাকায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামির করে একটি মামলা হয়।

পুলিশ সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত মোট ৮ জনকে শনাক্ত করে। এদের ছবিও প্রকাশ করা হয়। ধরিয়ে দিতে প্রত্যেকের ক্ষেত্রে এক লাখ পুরস্কারও ঘোষণা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ