নাশকতা প্রতিরোধে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ১২১ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত যশোরের বিভিন্ন থানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩৮ জনকে গ্রেপ্তার করে তারা। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে।
পুলিশের রাতভর অভিযানে নড়াইলের বিভিন্ন স্থান থেকে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ।
এছাড়াও রংপুরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৫১ জনকে। এদের মধ্যে একজন জামাতকর্মি বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: