নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে যশোর, নড়াইল, রংপুর ও দিনাজপুরে থেকে নাশকতাসহ বিভিন্ন মামলার ১৫২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, রাতভর যশোরের ৮ থানায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৪০ আসামিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, নড়াইলের ৪ থানায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, রংপুর ও দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮৭ আসামিকে গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: