অপরাধ

নালিতাবাড়ীতে পাহাড়ে অভিযান,বিপুল পরিমাণে গোলা-বারুদ উদ্ধার

গোলাবারুদ
গোলাবারুদ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি জঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করেছে র্যা ব।

রোববার রাতে শুরু হওয়া এ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান র্যা বের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ।

রুম্মান মাহমুদ বলেন, রাতে শুরু হওয়া এ অভিযান এখনো- সোমবার চলছে।

র্যা ব-৫ এর লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম এবং কোম্পানি কমান্ডার মোব্বাশেরুল ইসলামের নেতৃত্ব একটি দল গতকাল রোববার রাত ২টার পর থেকে সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি পাহাড়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে ওই পাহাড়ের চারটি স্থান থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি ড্রাম উদ্ধার করা হয়েছে। ড্রামগুলোতে অস্ত্র থাকতে পারে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ