নাশকতা প্রতিরোধে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর রাতভর বিশেষ অভিযানে যশোর ও নড়াইল থেকে ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যশোরের বিভিন্ন থানায় রাতভর অভিযান চালায় পুলিশ। এসময় ৫২ জনকে গ্রেপ্তার করেন তারা। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নড়াইলের বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: