নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত বিশেষ অভিযানে যশোর, দিনাজপুর ও নড়াইলে নাশকতাসহ বিভিন্ন মামলার ৮৭ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতভর যশোরের ৮ থানায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৪৮ আসামিকে আটক করা হয়। আটকৃতরা সবাই বিভিন্ন মামলার আসামি।
নড়াইলের ৪ থানায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ২৯ আসামিকে আটক করা হয়। আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও দিনাজপুরেও রাতভর অভিযানে বিভিন্ন মামলার ১০ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: