পুলিশের বিশেষ অভিযানে যশোর ও নড়াইলে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরে অভিযান চালিয়ে পুলিশ গতরাতে জামাত-শিবরের ৪ নেতাকর্মীসহ মোট ৬৬ জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে যশোরের ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, তাদের মধে জাতাতের একজন ও শিবরের ৩ নেতাকর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। অন্যরা বিভিন্ন মামলার আসামি।
এদিক, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে ২৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানায় ১০, লোহাগড়া থানা ৯, কালিয়া থানায় ৪ এবং নড়াগাতী থানায় ৪ জনকে গ্রেপ্তার করেছে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: