অপরাধ

সুবর্ণচরে শিশু সন্তানসহ গৃহবধূ খুন

নোয়াখালী
নোয়াখালী

পারিবারিক কলহের জের ধরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই বছরের শিশুসহ এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে পাষাণ্ড স্বামীও তার পরিবারের সদস্যরা।

হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ লাকী রানী নাথ (২৭) ও শিশু হরিচাঁন চন্দ্র নাথ উপজেলার পশ্চিম চরবাটা ইউনিয়নের শীবচরণ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাতে কোনো এক সময়ে মা ও তার শিশু সন্তানকে হত্যা করে।

নোয়াখালীর চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, নিহত শিশু ও তার মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হত্যার পর মরদেহ দুটিকে খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

ওসি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা লাকীর স্বামী সঞ্জয় নাথ ও শ্বশুর দশরত নাথকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শনিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকী রানীর বাবা রতন চন্দ্র নাথ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ