অপরাধ

চা দোকানীর মৃত্যুর ঘটনায় পুলিশের চার সদস্য দোষী

চা দোকানী
চা দোকানী

রাজধানীর মিরপুরের গুদারাঘাটে দগ্ধ হয়ে চা দোকানীর মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার পুলিশের চার সদস্যকে দোষী বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের গঠিত দুইটি তদন্ত দলের একটি দল প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-কমিশনার মারুফ হাসান এ তথ্য জানান।

ওই প্রতিবেদনে একইসঙ্গে এ ঘটনায় পুলিশের ভূমিকার বিভাগীয় তদন্তেরও সুপারিশ করা হয়েছে— অপর তদন্ত দলের প্রতিবেদন দ্রুতই প্রকাশ করা হবে বলে জানানে তিনি।

গত ৩ ফেব্রুয়ারি বুধবার রাতে রাজধানীর মিরপুর-১ এর বেড়িবাধ এলাকায় গুদারাঘাটে কিংসুক সমবায় সমিতির সামনে চা দোকান মালিক বাবুল মাতুবাবরের কাছে চাঁদা চায় পুলিশের তিন সোর্স। এসময় পুলিশের উপস্থিতিতে তাদের সোর্সের সঙ্গে ধস্তাধস্তিতে চায়ের দোকানের চুলার আগুনে দগ্ধ হন বাবুল। পরদিন বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা করে নিহতের স্বজনরা। ঘটনার পরপরই শাহ আলী থানার উপপরিদর্শক মমিনুর রহমান খান, উপ-পরিদর্শক নিয়াজউদ্দিন মোল্লা ও এএসআই দেবেন্দ্র নাথসহ থানার পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশের দুটি কমিটি গঠন করা হয়।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদ আহমদ খানকে প্রধান করে দুই সদস্যের একটি এবং ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি সদর দপ্তরের উপ-কমিশনার টুটুল চক্রবর্তীকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শেষে ডিএমপি সদর দপ্তরের তদন্ত কমিটি, প্রতিবেদন প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে শাহ আলী থানার পুলিশের চার সদস্যকে দোষী বলে উল্লেখ করেছে। একইসঙ্গে এ ঘটনায় পুলিশের ভূমিকার বিভাগীয় তদন্তেরও সুপারিশ করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ