অপরাধ

এখনো সন্ধান মেলেনি ছাত্রলীগ নেতা তপুর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

মোয়াজ্জেম হোসেন তপু
মোয়াজ্জেম হোসেন তপু

রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন তপু অপহরণের জন্য ঢাকা মহানগর যুবলীগ ও গোয়েন্দা পুলিশকেই দায়ী করেছে তার পরিবার।

সোমবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে প্রশাসনের সহায়তা অপহরণ করা হয়েছে বলে দাবি করে তার সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার মা সালেহা বেগম।

ছেলের কথা স্মরণ করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তার মা। ঘটনার সঙ্গ স্থানীয় যুবলীগ ও রামপুরা থানা পুলিশ জড়িত বলে অভিযোগ করেন তিনি।

গত ২৬ জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন তপুকে। তপুকে পুলিশ অপহরণ কিংবা গ্রেপ্তার করেনি বলে জানায়।

পর্যায়ক্রমে ডিবি কার্যালয়, পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রলয়কে ও বিষয়টি পরিবারের পক্ষ থেকে অবহিত করা হয়। কিন্তু অপহরণের ১৩ দিনেও সন্ধান মেলেনি তার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ