অপরাধ

দুদকে জিজ্ঞাসাবাদ আ’লীগ নেতা শাহে আলমকে

দুদক
দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মঙ্গলবার সকালে রাজধানীর দুদকে তাকে জিজ্ঞাসাবাদ করেন উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা শেখ আবদুস ছালাম।

জিজ্ঞাসাবাদ শেষে শাহে আলম মুরাদ সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেন তিনি।

দুদক উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে আগামী ৭ দিনের মধ্যে শাহে আলম মুরাদ তার কাগজপত্র দুদকে জমা দেবেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে দুদকে তলব করা হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ