নাশকতা প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, নাশকতার আশঙ্কায় রাতভর যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নড়াইল থেকে আটক করা হয় ২৭ জনকে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ১১৮টি কচ্ছপ ও ৩০০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব)।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: