কুষ্টিয়ার সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন : সদর উপজেলার মৃত্তিকাপাড়ার আনসার শেখের ছেলে আকাম উদ্দিন ওরফে হিয়া (২৫) ও জলিল শেখের ছেলে লিয়াকত আলী (৩০)।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, স্বস্তিপুর এলাকায় চরমপন্থীদের গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল। এসময় চরমপন্থীরা গুলি করলে র্যাবও পাল্টা গুলি চালায়।
এ সময় উভয়পক্ষের মধ্যে আধাঘণ্টা স্থায়ী বন্দুকযুদ্ধের একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে ৪টি গুলি ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহত ২ জন কুষ্টিয়া সদর উপজেরার বালিয়াপাড়ার বাসিন্দা ফিরোজ আলী হত্যা মামলার আসামি ছিলেন।