অপরাধ

না’গঞ্জে চাঁদাবাজির অভিযোগে চার সহযোগীসহ র্যা ব সদস্য গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে র‌্যাবসদস্য গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে র‌্যাবসদস্য গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে চার সহযোগীসহ এক র্যা ব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে র্যা ব-১৩ এ কনস্টেবল পদে কর্মরত হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করেছে ওই বাহিনীরই ১১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।

তারা হলো: মুন্সীগঞ্জের শাহিদা (৪৫) ও মো. আমজাদ (৩২) এবং রংপুরের মো. মাহবুব ইসলাম (৩০) ও মো. হাসানুজ্জামান (২৪)।

র্যা ব-১১ এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, সোনারগাঁও উপজেলার মো. মহসিন নামে এক ব্যক্তির কাছ থেকে চার সহযোগীসহ হুমায়ূন চাঁদা হিসেবে এক লাখ টাকা আনতে যায় তখন তাদের গ্রেপ্তার করা হয়েছে।

লতিফ খান বলেন, হুমায়ূন এর আগে মহসিনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছে আজকে- শনিবার এক লাখ টাকা নেয়ার কথা ছিল।

ঘটনাটি জেনে র্যা ব-১১ এর সদস্যরা সেখানে ওঁৎ পেতে ছিলেন। হাতেনাতে তাদের গ্রেপ্তারের পর সবাইকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যা ব-১১ অধিনায়ক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ