গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সের সঙ্গে অসদাচরণের অভিযোগে মঙ্গলবার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৩ সদস্যকে প্রত্যাহার করেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
প্রত্যাহার করা ডিবির সদস্যরা হলেন: সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশরাফিকুর রহমান ও দুই কনস্টেবল। এই দুইজনের নাম এখনো জানা যায়নি।
গাজীপুরে ডিবির ওসি মো. আমির হোসেন বলেন, গতকাল (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে কথা-কাটাকাটির জের ধরে মোশরাফিকুর ও কয়েকজন কনস্টেবল হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল ফজলকে মারধর ও নার্সদের সঙ্গে অসদাচরণ করেন।
এ ঘটনায় রাতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে ডিবি পুলিশের বিচার দাবিতে হাসপাতালের সেবিকা, কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: