কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্দেহভাজন দুই দল ডাকাত ও পুলিশের মধ্যে ‘ত্রিমুখী বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।
তার নাম মো. মুরাদ (৩২), তিনি ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি।
উপজেলার মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালারমারচরা ইউনিয়নে দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হলে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পুলিশও গুলি ছোড়ে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: