নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) সদস্য সন্দেহে বুধবার ৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার বলেন, ভোরে উত্তরা ও কোতায়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে জিহাদি বইসহ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
আটক ব্যক্তিরা হলেন: সাজ্জাদুল মুফতি, ইমাম বাসার, মেসবাহ, পলাশ, আজিজুল বাবু। তাদের মধ্যে একজন স্কুল শিক্ষক ও ফায়ার সার্ভিসের এক ড্রাইভারও রয়েছেন।
তাদের বিরুদ্ধে হরকাতুল জিহাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোতায়ালি থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: