রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ওই বাসায় অভিযান চালায় পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, বোমা উদ্ধারের পর সেগুলো নবোদয় হাউজিংয়ের একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করার কাজ চলছে।
সেখানে পুলিশের নতুন ইউনিট কাউন্টার টেরোরিজমের প্রধান উপমহাপরিদর্শক (ডিআইজি) মনিরুল ইসলাম উপস্থিত আছেন।
তিনি আরো বলেন, শুক্রবার রাতে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ২ জঙ্গিকে আটক করে পুলিশ— তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের ওই বাসায় অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: