বগুড়া গণজাগরণ মঞ্চের সংগঠক জিয়া উদ্দিন জাকারিয়া বাবু হত্যায় জড়িত ৩ শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো : বগুড়া সরকারি আজিজুল কলেজের ছাত্র শিবির কর্মী মহসিন আলী, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুল্লাহ নাঈম ও হত্যা মামলার মূল আসামি মাইনুল ইসলাম ফকির।
শনিবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার আসাদুজ্জামান এ কথা বলেন।
২০১৩ সালের ৯ ডিসেম্বর শহরের ১ নম্বার রেলগেট এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবুকে হত্যা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: