অপরাধ

হবিগঞ্জে শিশু হত্যা: যেকোনো সময় আদালতে নেয়া হবে আসামিদের

হবিগঞ্জে শিশু হত্যা
হবিগঞ্জে শিশু হত্যা

হবিগঞ্জে চার শিশু হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটককৃত ৬ জনের মধ্যে আলী আহমদকে যে কোনো সময় আদালতে হাজির করা হবে।

অপর দুই আসামি আরজু, বশিরকে আগামীকাল- সোমবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান গোয়েন্দা পুলিশ। এর আগে আদালতে এ তিন আসামিকে জনকে হাজির করা হয়।

এদিকে, স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর গোয়ন্দা পুলিশের রিমান্ডের আবেদনের পরিপ্রক্ষিতে আসামি রুবেলের রিমান্ডের শুনানি হবে আগামীকাল।

হত্যার মূলহোতা আব্দুল আলী ও তার ছেলে জুয়েলকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। এরইমধ্যে গ্রেপ্তার রুবেল শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী মেহের আফরোজ চুমকি ঘটনাস্থল পরিদর্শক করে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন শিশু হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার কথা।

গত ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের একই পরিবারের তিন ও পাশের বাড়ির আরেক শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচ দিন পর ওই গ্রামের একটি মাঠে বালিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ