অপরাধ

হবিগঞ্জ ৪ শিশু হত্যা: আরজু-বশির রিমান্ডে

শিশু হত্যা
শিশু হত্যা

হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আরজু ও বশিরের ৭ ও ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সকালে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক এ আবেদন মঞ্জুর করেন।

এর আগে, এ দুজনের ১০ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। এ হত্যাকাণ্ডে আটক ৬ জনের মধ্যে চার জন রিমান্ডে রয়েছে।

এদিকে, রোববার রিমান্ডে থাকা জুয়েল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। গ্রেপ্তারকৃতরা ছাড়াও আরো কয়েকজন এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে জানায় জুয়ের।

গত ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের একই পরিবারের তিনজনসহ চার শিশু খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচ দিন পর ওই গ্রামের একটি মাঠে বালিচাপা অবস্থায় শিশুদের মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ