অপরাধ

মেহেরপুরে যুবলীগের সাবেক প্রচার সম্পাদক খুন

মেহেরপুর
মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর গ্রামের যুবলীগের সাবেক প্রচার সম্পাদক শুকুর আলী (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি তদন্ত মোক্তার হোসেন বলেন, শুক্রবার গভীর রাতে তার বাড়ির পাশে ডেকে নিয়ে গিয়ে হত্যার পর মরদেহ একটি পুকুরে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শুকুর আলীর বড় ভাই বামুন্দী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাদি জানান, রাত ১০টার দিকে কে বা কারা শুকুর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে একটি পুকুরে ফেলে রেখে যায় মরদেহ।

শনিবার ভোরে প্রতিবেশীরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি তার স্বজনরা। পুকুরের পাশে থেকে তার মোবাইল ফোনটি পুলিশ উদ্ধার করেছে। শুকুর আলী দুই স্ত্রী ও এক পুত্র সন্তান আছে। শুকুর আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বামুন্দি ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

এসআই আবু বক্কর জানান, নিহত শুকুর আলীর মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহৃ পাওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ