অপরাধ

বুথ জালিয়াতি

৫০টি প্রতিষ্ঠান-ব্যবসায়ী জড়িত: মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

এটিএম বুথ থেকে টাকা জালিয়াতির ঘটনায় ৫০টি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী জড়িত রয়েছে বলে জানিয়েছে রিমান্ডে থাকা জার্মান নাগরিক পিওতর। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম এ কথা বলেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে—উল্লেখ করে কোনো পুলিশ সদস্যে এ ঘটনায় জড়িত কিনা তার অভিযোগ পাওয়া যায়নি বলে জানান মনিরুল ইসলাম।

ডিএমপি মুখপাত্র বলেন, গ্রেপ্তার বিদেশি নাগরিকের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন তারা। গ্রেপ্তার পিওতর টমাস জার্মানির নাগরিক। পিওতরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বেশ কয়েকজন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নাম বলেছেন। এসব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে।

পিওতরকে পুলিশ সহায়তা করেছে- এমন অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে পিওতরকে আরেক দফা রিমান্ডে নেয়া হবে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান মনিরুল ইসলাম।

গত ২২ ফেব্রুয়ারি এটিএম বুথ জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিকসহ তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই সময় পুলিশ জানায়, দেশের ভেতরে-বাইরে থেকে এই চক্রটি এটিএম কার্ড ক্লোন করে সাধারণ মানুষের বহু টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় তাদের রিমান্ডে নেয় পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ