অপরাধ

দুই শিশুর বাবা-মা-খালাকে ঢাকায় আনছে র‌্যাব

বাবা-মা-খালা
বাবা-মা-খালা

রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মা-বাবা ও খালাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন : শিশু দুটির বাবা আমান উল্লাহ, মা মাহফুজা মালেক ও খালা আফরোজা মালেক মিলা।

বুধবার বেলা ১১টার তাদের জামালপুর থেকে আটক করে ঢাকায় আনা হচ্ছে।

ঢাকার র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার সরোয়ার আলম বলেন, ঢাকার র‌্যাব-৩ এর এএসপি মোস্তাকের নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এর আগে সকাল ১০টা থেকে এক ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকার র‌্যাব-৩-এ আনা হচ্ছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জামাল র‌্যাব-১৪ এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি জসিম উদ্দিন তাদের ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

সোমবার রাতে দুই ভাই-বোন সপ্তম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান অরণী ও নার্সারির ছাত্র আলভী আমানের রহস্যজনক মৃত্যু হয়। স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে বিষক্রিয়ায় তারা মারা গেছে, পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার বনশ্রীর ওই চাইনিজ রেস্তোরাঁর ম্যানেজার ও দুই বাবুর্চিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বাড়ির দুই দারোয়ান ও শিশু দুটির গৃহশিক্ষিকাকেও।

এদিকে, দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) মরদেহ মর্গে রেখে বাবা-মায়ের গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এবং মামলা না করায় এ ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ