ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার এক হাজার এটিএম কার্ড উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার রিয়াদুল ইসলাম, বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি পরিত্যক্ত ব্যাগে থেকে এটিএম কার্ডগুলো পাওয়া যায়।
তিনি বলেন, ওই ব্যাগের মালিক কে, সেটি কীভাবে ওই জায়গায় গেল- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে— তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।
গত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তিনটি বেসরকারি ব্যাংকের ছয়টি বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে তথ্য চুরির পর এটিএম কার্ড ক্লোন করে গ্রাহকের অজান্তে টাকা হাতিয়ে নেয়ার ঘটনা প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়।
পরে তদন্তে নেমে এটিএম বুথের সিসিটিভি ফুটেজ দেখে এক বিদেশি নাগরিক ও তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গতকাল পুলিশ সূত্রে জানা গেছে, এ জালিয়াতিতে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত, গ্রেপ্তার বিদেশি নাগরিক পিওতর সেজেফান মাজুরেক ইতোমধ্যে গোয়েন্দাদের দেন এ তথ্য।