অপরাধ

গাজীপুরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

এটিএম বুথ
এটিএম বুথ

গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় নাইমুল ও মিন্টু নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াকৈর ও বোর্ডবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারি প্রতিষ্ঠান মানি প্ল্যান্টের কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট কর্ণেল আবেদীন।

সন্ধ্যার পর টাকা লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মানি প্ল্যান্ট কোম্পানির ৭ জনকে থানায় নিয়ে যায় পুলিশ।

বুধবার রাত ৩টার দিকে হরিণহাটি এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা রাখার সময় ১০-১২ জন দুর্বৃত্ত বুথে হামলা চালিয়ে ১ কোটি ৮৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পরে এটিএম কার্ডসহ দুটি খালি ট্রাঙ্ক ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ