সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণার অভিযোগে ১২ বিদেশি নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রটি অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। গত রাতে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় ১২ বিদেশি নাগরিকসহ ১৪ জনকে। এরা সবাই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় মানুষের সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িত।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের আস্থা অর্জন করত। এরপর সুযোগ বুঝে হাতিয়ে নিত নগদ অর্থ।
গ্রেপ্তার হওয়া এসব নাগরিকের মধ্যে নাইজেরিয়ার ৮ জন, কঙ্গোর একজন ও ক্যামেরুনের ৩ জন নাগরিক। বাকি ২ জন বাংলাদেশি।
তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও ডলার জব্দ করা হয়েছে। আর বিদেশি নাগরিকদের বেশিরভাগেরই বাংলাদেশে থাকার বৈধ কাগজপত্র নেই। এদের মধ্যে ২ জন দীর্ঘদিন ধরে এদেশে অবস্থান করছেন।