অপরাধ

রাজশাহী থেকে বিস্ফোরকদ্রব্যসহ ৩ জিএমবি আটক

আটক
আটক

রাজশাহী থেকে রোববার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে ককটেল, পেট্রোলবোমা ও জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো: গোপালগঞ্জের আমিনুর রহমান (৩৫), ময়মনসিংহের আবু সাঈদ মানিক (২৮), চাঁদপুরের পিএম শাহেনশাহ তানিম (৫২)।

র‌্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) অলক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার রাতে বাগমারায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা পূর্বপাড়া গ্রামের শামসুল হকের আমবাগানে অপরিচিত ৩ ব্যক্তিকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা র‌্যাবকে খরব দিলে রোববার ভোররাতে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

তাদের কাছে থেকে হাতবোমা, পেট্রোলবোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৫-এর রাজশাহী কার্যালয়ে আনা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ