রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামী ১১ এপ্রিল সাক্ষ্যগ্রহণে দিন ধার্য করা হয়।
রোববার ঢাকার দ্বিতীয় মহানগর দায়রা জজ সামছুন নাহার এ আদেশ দেন।
গত ১৩ এপ্রিল রাত ২টার দিকে নিউ ইস্কাটনে এলোপাথাড়ি গুলিতে দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিমের মৃত্যু হয়।
পরে গত ৩১ মে এমপিপুত্র রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, রনি পুলিশ হেফাজতে গুলিবর্ষণের কথা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির গুলিবর্ষণের কথা স্বীকার করেন তার গাড়িচালকও।
উল্লেখ্য, রনির মা পিনু খান সংরক্ষিত আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: