অপরাধ

বুথ জালিয়াতি

অর্ধ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের জালিয়াতির প্রমাণ মিলল: ডিএমপি

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

এটিএম বুথ থেকে টাকা জালিয়াতির ঘটনায় এখনো পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার পাশাপাশি নতুন করে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম এ কথা বলেন।

এ ঘটনায় বিদেশি নাগরিক পিওতর পিটার পুলিশ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে—উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছি।

এ জালিয়াতির ঘটনায় তৃতীয় দফায় রিমান্ডের পাশাপাশি জালিয়াতির আরো একাধিক মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত: এটিএম বুথ জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিকসহ তিন ব্যাংক কর্মকর্তাকে গত ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই সময় পুলিশ জানায়, দেশের ভেতরে-বাইরে থেকে এই চক্রটি এটিএম কার্ড ক্লোন করে সাধারণ মানুষের বহু টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় তাদের রিমান্ডে নেয় পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ