অপরাধ

দুই শিশু হত্যা: এখনো সঠিক তথ্য দেয়নি মা

দুই শিশু হত্যা
দুই শিশু হত্যা

রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যাকাণ্ডে র্যা বের দেয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক অন্য কোনো তথ্য এখনো দেননি হত্যার দায় স্বীকার করা মা জেসমিন।

রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম এ কথা বলেন।

অপরাধী ও তার মনস্তাত্বিক দিক বিবেচনা করে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে— উল্লেখ করে এ হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডিএমপি মুখপাত্র।

একই সঙ্গে কোনো অপরাধ কর্মকাণ্ড দেখে ফেলায় শিশুরা হত্যার শিকার হলো কিনা তাও বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার রাতে দুই ভাই-বোন সপ্তম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান অরণী ও নার্সারির ছাত্র আলভী আমানের রহস্যজনক মৃত্যু হয়। স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁর খাবার খেয়ে বিষক্রিয়ায় তারা মারা গেছে, পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার বনশ্রীর ওই চাইনিজ রেস্তোরাঁর ম্যানেজার ও দুই বাবুর্চিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বাড়ির দুই দারোয়ান ও শিশু দুটির গৃহশিক্ষিকাকেও।

এদিকে, দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) মরদেহ মর্গে রেখে বাবা-মায়ের গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এবং মামলা না করায় এ ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ