রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোন হত্যা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখাতে (ডিবি) তদন্তের দায়িত্ব জন্য পাঠানো হয়েছে।
সোমবার রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুই ভাইবোন হত্যা মামলাটি এখন ডিবি তদন্ত করবে।
গতকাল রোববার সন্ধ্যার পর এ সংক্রান্ত একটি আদেশ হয়েছে বলে জানান তিনি।
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান অরনী ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় ওই দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন র্যা বের জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেন।
জিজ্ঞাসাবাদের জন্য ৪ মার্চ মা মাহফুজা মালেককে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আদালত। তিনি এখন রিমান্ডে রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: