মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
মামলায় উল্লেখ করা হয়েছে, যে বিপুল পরিমাণ সম্পদ তার রয়েছে বলে দাবি করেছেন মুসা বিন শমসের, সে তথ্য তিনি দুদককে দিতে পারেননি।
এর আগে, সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলায় অনুমোদন দেয় দুদক।
২০১৫ সালের ৭ জুন দুদকে নিজ সম্পদের বিবরণী দেন মুসা। সেই বিবরণীর ভিত্তিতেই অনুসন্ধান শুরু করে দুদক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: