মুক্তিপণ আদায় করতে পূর্ব পরিচিত একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অপহরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আলমগীর ইসলাম- সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন অপহৃতের স্বজনরা।
পরিবারের দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন ওই কাউন্সিলর। তবে পুলিশ এখেনো অপহৃত শিক্ষার্থী আসিফ ইমরানকে উদ্ধার করতে পারেনি।
এদিকে, একজন কিশোরের পরিবার বাড্ডা থানার এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করেছে। অপর এক পরিবার আত্মগোপনের নাটক সাজিয়ে একই পরিবারের ভাই-বোনদের হয়রানী ও নির্যাতন বন্ধে দাবি তুলেছেন সংবাদ সম্মেলন করে।
এদিকে, বাড্ডা থানার এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর সাতারকুল এলাকার এক কিশোর গৃহকর্মী মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ করেছে।
অপর এক সংবাদ সম্মেলনে আত্মগোপনের নাটক সাজিয়ে একই পরিবারের ভাই-বোনদের হয়রানি ও নির্যাতন বন্ধে দাবি করেছেন ৪টি পরিবার।
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ অক্টোবর উত্তরার বাসা থেকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অপহরণ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আলমগীর ইসলাম।
পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা করলে পুলিশ তদন্তে ওই কাউন্সিলরের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ।
আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন, ওই কাউন্সিলর ও অপহরণে জড়িতরা। তবে এখোনো উদ্ধার হয়নি শিক্ষার্থী আসিফ ইমরান।