অপরাধ

ভাই-বোন হত্যা: স্বীকারক্তিমূলক জবানবন্দির পর কারাগারে মা

মালেক জেসমিন
মালেক জেসমিন

রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোন অরণী ও আলভী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মা মাহফুজা মালেক জেসমিন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

রোববার দুপুরে মহানগর হাকিম আদালতে তিনি এ জবানবন্দি দেন।

দুই দফা রিমাণ্ড শেষ হওয়ার আগেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন রাজধানীর বনশ্রীতে খুন হওয়া দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি বলে আসছেন, ছেলেমেয়ের পড়াশোনা আর তাদের ভবিষ্যত নিয়ে উদ্বেগ থেকেই নিজ হাতে সন্তানদের হত্যা করেছেন। দুপুরেও একই কারণ দেখিয়ে এ হত্যার দায় স্বীকার করে মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন জেসমিন। আদালতের আদেশে পরে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এদিকে, মানসিক জটিলতা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানান ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। বিশেষজ্ঞ ও চিকিৎসদের মতামত বিবেচনা করেই এ ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনশ্রীতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়। তাদের পরিবারের অভিযোগ, চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার দুপুরে গরম করে খেয়ে তারা ঘুমিয়ে পড়ার পর আর ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই রেস্তোরাঁর মালিককে আটক করেছে।

নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম ও আলভী হলি ক্রিসেন্ট স্কুলে নার্সারি শ্রেণির শিক্ষার্থী। তাদের বাবা মো. আমান উল্লাহ ব্যবসায়ী ও মা জেসমিন আক্তার গৃহিণী। এই দম্পতির এই দুটি সন্তান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ