রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মুদ্রা পাচার আইনে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, মোট পাঁচটি বার্তার মাধ্যমে ১০১ মিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়।
এতে উল্লেখ করা হয়, কিছু তথ্য হাতে না থাকায় মামলা করতে বাংলাদেশ ব্যাংক কিছুটা সময় নিয়েছে।
এদিকে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি হওয়ায় এর তদন্ত করবে সিআইডি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: