অপরাধ

আন্তর্জাতিক মানবপাচারকারীর ৭ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

সুদান ও লিবিয়ায় লোক পাঠিয়ে তাদের আটকে নির্যাতন করে অর্থ আদায়কারি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব। আটককৃতরা প্রত্যেকেই আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য বলেও জানায় র্যা ব।

আটককৃতরা হলেন, কাইয়ুম, জাহাঙ্গির,ফারুক, রুবেল, খোকন, বাদল ও নাসির।

শনিবার দুপুরে র্যা ব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্ণেল গোলাম সারোয়ার।

তিনি বলেন, রাজধানী ও পিরোজপুরের বিভিন্ন স্থানে আভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চাকরির প্রলোভনের ফাঁদে ফেলে মানুষকে বিদেশে পাঠাতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। বিদেশে পাঠানোর পর সেখানে তাদের জিম্মি করে অর্থ আদায় করা হতো।

এ চক্রটি বহুদিন ধরেই সুদান ও লিবিয়ায় লোক পাঠিয়ে তাদের জিম্মি করে অর্থ আদায় করছিলো। আরো কয়েকটি চক্র মানবপাচারের সঙ্গে জড়িত রয়েছে, যাদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র্যা ব বলেও জানান গোলাম সারোয়ার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ