অপরাধ

রিজার্ভ চুরির ঘটনায় সহযোগিতা করবে এফবিআই: সিআইডি

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ চুরির ঘটনায় সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই বলে জানিয়েছেন সিআইডির মুখপাত্র মির্জা আব্দুল্লাহেল বাকী।

বাংলাদেশের তদন্ত সংস্থা চাইলেই এ ব্যাপারে যুক্ত হবে তারা বলেও জানান তিনি।

রোববার সিআইডি সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে সিআইডির সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আব্দুল্লাহেল বাকী বলেন, কোন প্রযুক্তি ব্যবহার করে কারা এবং কোন কোন দেশের সংশ্লিষ্টতায় অর্থ চুরি হয়েছে তা খতিয়ে দেখার বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে এফবিআই।

এ সময় সিআইডি অতিরিক্ত ডিআইজি শাহ আলম বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে—অনেক সময় লাগবে এ মামলার কাজ শেষ করতে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনা তদন্তে সিআইডি পঞ্চম দিনের মতো বাংলাদেশ ব্যাংকে তদন্তের কাজ চালিয়েছে। আগামী সপ্তাহ নাগাদ বাংলাদেশ ব্যাংকের সকল আলামত সংগ্রহ শেষে বিশ্লেষণ শুরু করবেন তারা। এরপর সন্দেহভাজনদের তালিকা করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে তদন্ত দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ