রাজধানীতে বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা পূর্ব পরিকল্পিত কিনা তা খাতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার সকালে ডিএমপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন
কমিশনার বলেন, বার বার ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলেই বিকাশ কর্মীদের ওপরও নজর রাখা হচ্ছে। তবে বিকাশের কর্মকর্তাদের সঙ্গে বহুবার আলোচনা করে পুলিশের সাহায্য নিতে বলা হলেও, তারা তা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সাহায্য নিলে এসব ঘটনা ঘটতো না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: