অপরাধ

তনু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দারা

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

কুমিল্লা সেনানিবাসের পাহাড় হাউস এলাকায় সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গোয়েন্দারা কাজ করছে—উল্লেখ করে কিছুটা সময় লাগলেও এ রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

এছাড়া, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, এ হত্যার রহস্য দ্রুতই উন্মোচিত হবে।

এদিকে, গতকাল (শুক্রবার) রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর স্বাক্ষর করা ও ঢাকা সেনানিবাসের সামরিক গোয়েন্দা পরিদপ্তর জিএস শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী এ হত্যার কারণ উদঘাটনে পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানানো হয়েছে।

গত ২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের সীমানা সংলগ্ন পাহাড় হাউস এলাকায় তনুর অচেতন দেহ খুঁজে পান তার বাবা ইয়ার আলী। তিনি মিলিটারি পুলিশকে বিষয়টি জানান এবং সঙ্গে সঙ্গে সোহাগীকে সিএমএইচে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। নিহত শিক্ষার্থীর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলাও দায়ের করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ