রাজধানীর যাত্রাবাড়ী থানায় নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার যাত্রাবাড়ি থানার মামলাটিতে পুলিশের চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।
এ মামলায় চার্জশিটভূক্ত আসামি ৩৮ জন হলেও এরইমধ্যে গ্রেপ্তার হওয়া ও জামিনে থাকা ১০ জনের নাম গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাদ দেয়া হয়েছে।
পুড়িয়ে মানুষ হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানায় দায়ের করা আরো দুটি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। তিনটি মামলাতেই খালেদা জিয়াকে প্রধান ও হুকুমের আসামি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: