অপরাধ

বগুড়ায় বোমা তৈরির আস্তানার সন্ধান, বিস্ফোরণে নিহত ২

বগুড়া
বগুড়া

বগুড়ায় শেরপুরে সোমবার একটি বাড়িতে অভিযান চালিয়ে শক্তিশালী হাতবোমা, অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

এর আগে রোববার ওই বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ৮টায় শেরপুর উপজেলার জুয়ানপুর কুঠিবাড়ী গ্রামে মাহবুব হোসেনের বাড়িতে প্রচণ্ড শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুই জন গুরুতর আহত হন।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথে একজন ও হাসাপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। সেখানে বোমা তৈরির আস্তানার খোঁজ পায় পুলিশ।

সকালে জেলা পুলিশের সহায়তায় ঢাকা থেকে ক্রাইম ট্যারিজম ট্রান্স ন্যাশনাল ক্রাইম ডিভিশন ওই বাড়িতে অভিযান চালায়।

দুপুর পযর্ন্ত চলা এ অভিযানে ২০টি শক্তিশালী বোমা, ৪টি পিস্তল, ৪০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে তারা।

জঙ্গিরা শক্তিশালী বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ