অপরাধ

না’গঞ্জ ৫ খুন: ভাগিনাই একমাত্র আসামি

 মাহফুজ
মাহফুজ

নারায়ণগঞ্জের বাবুরাইলে একই পরিবারের পাঁচ সদস্য হত্যার ঘটনায় নিহত লামিয়ার স্বামী শফিকুল ইসলামের ভাগিনা মাহফুজকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আবুল খায়ের অভিযোগপত্র জমা দেন।

পরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ৫ খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত ভাগ্নে মাহফুজই জড়িত। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্ত ও সাক্ষ্য প্রমাণে দেখা গেছে, অপরাধী তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে একে একে পাঁচ জনকে হত্যা করেছে। অপরাধী নিজেও তা স্বীকার করেছে।

গত ১৫ জানুয়ারি রাত তিনটা থেকে পরদিন সকাল পর্যন্ত বাবুরাইলের একটি ভাড়া বাড়িতে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়। পরদিন রাতে ঘরের তালা ভেঙ্গে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মাহফুজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ