অপরাধ

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে মা-শিশুকন্যা দগ্ধ

বার্ন  ইউনিট
বার্ন ইউনিট

রাজধানীর মিরপুরের রূপনগরে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে মা ও তার শিশুকন্যা দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার ভোরে অ্যাসিড ছোড়ার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাহফুজার স্বামী সুরুজ আলম খানকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধ দুজনের চিকিৎসা চলছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মাহফুজা আক্তার (২৮) ও তার মেয়ে সানজিদা সুলতানা (৯)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাসিড ছোড়ার ওই ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। পরে রূপনগর থানার পুলিশ ও বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, দুজন দগ্ধ হয়েছেন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, মাহফুজার মুখসহ শরীরের ৭ শতাংশ পুড়েছে। তার মেয়ে সানজিদাও দগ্ধ হয়েছে। তার শরীরের কত শতাংশ পুড়েছে, তা পরীক্ষা করা হচ্ছে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম বলেন, পারিবারিক কলহ থেকে অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি ঘটতে পারে। স্ত্রী মাহফুজার সন্দেহের ভিত্তিতে স্বামী সুরুজকে আটক করা হয়েছে।

মাহফুজা সাংবাদিকদের বলেন, পরিবার নিয়ে রূপনগর এলাকার একটি টিনশেডের বাড়িতে থাকেন সুরুজ। আজ ভোর মুখোশধারী দুই যুবক তাদের বাড়িতে আসে। দরজা খুলে দিলে তারা অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এতে মাহফুজা ও তার মেয়ে দগ্ধ হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ